Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
খামেনেইয়ের মৃত্যুর খবরে উত্তেজনা জম্মু-কাশ্মীরে, বিক্ষোভকারীদের হটাতে পদক্ষেপ পুলিশের
02 Mar, 2026 1 মিনিট
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) মৃত্যুর খবর সামনে আসেতই বিক্ষোভ শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। রবিবার সন্ধ্যার পর থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন সেখানে থাকা সিয়া মুসলিমরা। গতকালই শ্রীনগরের লালচকে বিক্ষোভ দেখাতে থাকেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। যার ফলে শ্রীনগরের লালচক (Lal Chowk) এলাকা বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতির কথা মাথাতে রেখে জম্মু ও কাশ্মীরে সোমবার বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট (Internet) পরিষেবা। বেশ কিছু এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর মাঝেই আজ নতুন করে উত্তেজনা ছড়ায় শ্রীনগরে। ইজরায়েল-আমেরিকার (Israel-Usa) হামলায় খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ দেখাতে থাকেন কাশ্মীরের কয়েকজন যুবক। তাঁদের হাতে ছিল কালো পতাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ইরান যুদ্ধে তেলে ‘আগুন’, ভারতে কোথায় কোথায় তেল মজুত আছে জানেন?
আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। শনিবার, ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। রবিবার সকালে খামেনেইয়ের মৃত্যুর সংবাদ সরকারি ভাবে ঘোষণা করে ইরান (Iran)। এই মৃত্যুর খবর পাওয়ার পরেই বিক্ষোভ শুরু হয় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিভিন্ন এলাকায়। খামেনেইয়ের হত্যায় শোক প্রকাশ করে শ্রীনগরের লালচকের (Lal Chowk) ঘণ্টা ঘরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। পরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুলওয়ামা, বুদগাঁও, বন্দিপোড়া, অনন্তনাগ, পুলওয়ামাতে। রাস্তায় নেমে আমেরিকা এবং ইজ়রায়েলের (Israel) বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। যদিও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে নিয়ন্ত্রণে আনে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।

Protest at Srinagar
‘দ্রুত যুদ্ধ বন্ধ হওয়া দরকার’, ফোনে বললেন নেতানিয়াহুকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
গোটা শ্রীনগের বাড়ানো হয়েছে নিরাপত্তা। আধা সামরিক বাহিনী, সিআরপিএফ (CRPF) আরও বেশি করে মোতায়েন করা হয়েছে, পরিস্থিতির কথা মাথাতে রেখেই। আগামিকাল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। পিছিয়ে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষা। পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে শুধু জম্মু-কাশ্মীর নয়, উত্তরপ্রদেশের লখনউ, মধ্যপ্রদেশের ভোপাল, হায়দরাবাদেও বিক্ষোভ দেখা যায়।​
ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর