স্পষ্ট হয়ে গেল নির্ঘণ্ট ঘোষণায়
পশ্চিমবঙ্গে দু’দফায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রশ্ন উঠছে, ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ৬০ লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তি করতে আর কত দিন সময় পাবেন বিচারকেরা? ভোটের দিনক্ষণ ঘোষণার পর সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হল। কমিশন সূত্রে খবর, নির্দিষ্ট কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার তালিকায় যাঁদের নাম উঠবে, তাঁরা ভোট দিতে পারবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর তথ্যগত অসঙ্গতির বিবেচনা করছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তাঁদের এই কাজে নিযুক্ত করেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শুধু পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় নিযুক্ত বিচারকদেরও এ কাজে নিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৭০০ জন বিচারক ‘বিবেচনাধীন’ তালিকার নিষ্পত্তির কাজ করছেন। গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে আংশিক ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে ‘বিবেচনাধীন’ তালিকায় নাম রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের। এসআইআর সংক্রান্ত