Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
আকাশবানী কলকাতার যুববানী বিভাগে সঞ্চালনার সুযোগ- আবেদন গ্রহণ শুরু।
কলকাতা; ১১ মে ২০২৬
11 May, 2026 1 মিনিট

আকাশবানী কলকাতার যুববানী বিভাগ খুছে নতুন। আপনারও হতে পারেন সেই আওয়াজ।  আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হল

আবেদন সময়সীমা ও স্থান: 

আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগে সাময়িক উপস্থাপক উপস্থাপিকাদের একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে  এই আবেদন  শুরু হয়েছে। আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার  প্রক্রিয়ার সম্পুর্ন অফলাইন। বৃহত্তর কলকাতার প্রার্থীদের ফর্ম দেওয়া হচ্ছে। আবেদন শুরু হয়েছে  ৭ মে, ২০২৬ থেকে এবং চলবে ২৯ মে ২০২৬ অবধি। ফর্ম তোলার শেষ তারিখ ২৬ মে ২০২৬। 

 আকাশবাণী কলকাতা কেন্দ্রের যুববাণী বিভাগ অর্থাৎ (Room no-44) থেকে আবেদন পত্র সংগ্রহ ও জমা করা যাবে। সরকারী বা ছুটি বাদে সোমবার থেকে শুক্রবার, বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

 

   ফেসবুক পোস্ট 

যোগ্যতা ও বয়সসীমা 

আকাশবানী কলকাতার প্রতিবেদন অনুযায়ী আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ-মাধ্যমিক পাশ। প্রার্থীদের বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর।

প্রয়োজনীয় নথি: 

 প্রার্থীদের ফর্ম মুল্য ১১৮ টাকার NEFT করতে হবে। NEFT সংক্রান্ত সমস্ত তথ্য আকাশবানী কলকাতার Facebook Page এ পাওয়া যাবে। ফর্মের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট ও জন্ম প্রমাণ পত্রের স্বপ্রত্যয়িত নকল এবং NEFT-র Original Receipt জমা করতে হবে।

এই নিয়োগ সম্পূর্ণ সাময়িক ও প্রয়োজনভিত্তিক। নির্বাচিত উপস্থাপক উপস্থাপিকাদের ৩০ বছর বয়স অবধি এই প্যানেলে যুক্ত থাকবে অর্থাৎ তাদের ৩০ বছর বয়স হয়ে গেলে তারা আর প্যানেলে থাকবেন না।

আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে: Yuvavani Kolkata Facebook পেজ এবং আকাশবাণী কলকাতা Facebook page-এ

সারিকা বেগম

সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা। 

ট্যাগ: #Education
ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর