Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু জনগণনার কাজ
11 May, 2026 1 মিনিট

পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু জনগণনার কাজ

কলকাতা; ১১ মে ২০২৬

প্রায় একবছর ধরে রাজ্যে জনগণনার কাজ আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ৷ এ দিন নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আজ থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু করার জন্য প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পূর্বতন সরকারকে জনতা পুরোপুরি নাকচ করে দিয়েছে৷ পূর্বতন সরকার শুধুমাত্র তোষণ, পরিবারতন্ত্র, মহিলাদের উপর অত্যাচার চালানো, প্রশাসনকেই শেষ করেনি, তারা দেশের সংবিধানকেও চ্যালেঞ্জ করেছে৷ ২০২৫ সালের ১৬ জুন স্বরাষ্ট্রমন্ত্রকের রেজিস্ট্রার জেনারেলের অফিস বিজ্ঞপ্তি জারি করেছিল৷ তারপর এক বছর কাটতে চলেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, অনেক অফিসারের নোট রয়েছে৷ সরকারের গোপন নথি আমাদের হাতে এসেছে৷ এরা জনগণনা আটকে রেখেছিল৷ তার পিছনে একটাই উদ্দেশ্য ছিল৷ বিশেষত প্রধানমন্ত্রী মহিলাদের সংরক্ষণ দিতে সীমানা পুনর্বিন্যাস করার যে চেষ্টা করছেন, তা আটকাতেই জনগণনা আটকে রাখা হয়েছিল৷’’
আতাউল মোনেম আহমদ।-আতাউল NSOU PG Journalism এর ছাত্র, উদীয়মান সাংবাদিক,বিশ্লেষক, সক্রিয় সমাজকর্মী, কন্টেন্ট ও স্ক্রিপ্ট রাইটার, নিউজ এডিটর। কলকাতা শহরের গুণমুগ্ধ এই দক্ষিণ কলকাতার বাসিন্দার পছন্দ মানুষের ইতিহাস আর বই পড়া। পছন্দের বিট রাজনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, ফিচার কলাম।
ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর