২২ বছর পর দেশের সেরা ইস্টবেঙ্গল
এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। জয়ের পর স্টেডিয়ামে শুরু হয় উৎসব।
কলকাতা, ২১ মে: এক গোলে পিছিয়ে পড়েও দুরন্তভাবে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে নতুন আইএসএল চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। এর ফলে ২২ বছরের অপেক্ষার অবসান হল।
ম্যাচের ১৫ মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে এগিয়ে যায় ইন্টার কাশি। ডেভিড মুনোজের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি। এতে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় কিশোর ভারতী স্টেডিয়াম।
তবে পরে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত জয় নিশ্চিত হতেই মাঠ ও গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস।

Red Yellow Victory
আমি শ্রেয়া ব্যানার্জি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ক্রীড়া বিষয়ক লেখালিখিতে আগ্রহী। বর্তমানে NSOU-এর learner হিসেবে অবিরত -র সঙ্গে কাজ শিখছি।