Netaji Subhas Open University Admission: স্পেশাল এডুকেশন বিষয়ের B.Ed কোর্সে ভর্তি
শুরু।কলকাতা 12 May-কলকাতা শহরের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ছাত্র ছাত্রীদের ভর্তির বিষয়ে আবেদন চলছে।ইদানিং বিভিন্ন কৌশল ভিত্তিক বিষয় শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি করছে । তাদের মধ্যে স্পেশাল এডুকেশন অন্যতম । নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের এডুকেশন বিষয়ে যথাক্রমে B.ED ডিগ্রী কোর্স এ ভর্তির জন্য প্রতিবেদন জানিয়েছে। B.Ed. Special Education (Intellectual & Developmental Disability/ Hearing Impairment/Visual Impairment)-ODL প্রোগ্রাম এ ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন!
আবেদন কখন শুরু
NSOU ওয়েবসাইট অনুযায়ী অনলাইন আবেদন গৃহীত হবে ১২ মে ২০২৬ বিকেল ৪ টে থেকে ৬ জুন সন্ধে ৬ টা অবধি ! প্রভিশনাল মেরিট লিস্ট বেরোতে পারে আনুমানিক ১৬ জুন সন্ধে ৬টার মধ্যে ।
যোগ্যতা
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দুটি ভাগে ভাগ করা হয়েছে!
1. যাদের রেগুলার মোড এ RCI স্বীকৃত D.ED Special Education সমতুল্য ডিগ্রী এবং Sciences/ Social Sciences/ Humanities বিষয়ে Bachelor's Degree এবং বা অথবা Master's Degree। তাছাড়াও Bachelor's in Engineering or Technology specialization in Science and Mathematics, 55% marks সহ ও সমতুল্য ডিগ্রি।
2. যাদের শুধুমাত্র Bachelor's Degree and/or in the Master's degree in Sciences/ Social Sciences/ Humanities or Bachelor's in Engineering or Technology with specialization in Science and Mathematics with 55% marks সহ ও সমতুল্য ডিগ্রি আছে ।
এইসমস্ত শিক্ষার্থিরা আবেদন করতে পারবেন! ড.এড ডিগ্রিধারী শিক্ষার্থীদের সময়সীমা 4টি semester অর্থাৎ ২বছর এবং D.ED ব্যাতিত স্টুডেন্ট দেড় ৫টি semester অর্থাৎ আড়াই বছর।

কোর্স এর ৩টি স্পেশালাইজেশান বিষয় গুলি যথাক্রমে
- Intellectual& Developmental Disabilities (IDD)
- Hearing Impairment (HI)
- Visual Impairment (VI)
কোর্স ফি ও অন্যান্য
কোর্সটির মূল্য 40000 এবং প্রসেসিং চার্জ ব্যাপী 500 টাকা নেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা নসু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারে । এছাড়াও আবেদন এর সরাসরি লিংক এই খবরের শেষে দেয়া হলো:BEd_Admission_Notification
সারিকা বেগম
সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা।