Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
CGL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছো এসএসসি (Staff Selection Commission)
25 May, 2026 1 মিনিট

CGL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছো এসএসসি (Staff Selection Commission)

ভ্যাকেন্সি সহ বিস্তারিত খবর।  

স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়া প্রতিবছর এর ন্যায় এবছর ও তাদের Combined Graduate Level Examination(CGL) এর নোটিফিকেশন বের করেছে।   মোট গ্রুপ B ও গ্রুপ C ভ্যাকেন্সি সংখ্যা ১২ হাজার এর বেশি।

 

 

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১মে থেকে চলবে ২২ জুন অবধি। কারেকশান উইন্ডো খোলা থাকবে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এসএসসি এর পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩২ বছর এর মধ্যে, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েট । ফর্ম ফী ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন করা যাবে অনলাইন এ SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এ।Tier 1 পরীক্ষা হবে অগাস্ট থেকে সেপ্টেম্বর এর মধ্যে এবং Tier 2 পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। মোট ১০০ নম্বর এর Tier 1 কম্পিউটার বেসড পরীক্ষায় থাকে জেনারেল অ্যাওয়ারনেস,  জেনারেল অ্যাপটিটুড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটুড এবং কম্প্রিহেনসিভ ইংলিশ। 

নিচে পরীক্ষায় আবেদন এর লিংক দেয়া হলো 

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2026.pdf

সারিকা বেগম

সারিকা NSOU PG Journalism এর ছাত্রী, কন্টেন্ট রাইটার, RJ ও ভিডিও এডিটর। বীরভূমের এই বিটি ভালোবাসে নাচ, গান ও সিনেমা। তার পছন্দের বিট হল বিনোদন, শিক্ষা, কেরিয়ার ও অনুসন্ধানী সাংবাদিকতা।

ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর