Obiroto - খবর চলতেই থাকে
Obiroto

খবর চলতেই থাকে

Home দেশ রাজ্য বিদেশ বিনোদন খেলাধুলা শরীর স্বাস্থ্য টেক ফিচার গল্প
গ্লোবাল ‘ম্যাঙ্গো ফিভার’: দিল্লি থেকে নেভিস — আমের স্বাদে মাতল বিশ্ববাসী 
15 May, 2026 1 মিনিট

গ্লোবাল ‘ম্যাঙ্গো ফিভার’: দিল্লি থেকে নেভিস — আমের স্বাদে মাতল বিশ্ববাসী 

প্রতিবেদন: অয়ন্তিকা সান্যাল-কূটনীতিকরা বছরের পর বছর বৈঠক করেন, চুক্তি সই করা হয়, ভাষণ দেওয়া হয়ে- তবু বিশ্বশান্তি যেন বহুদূর | অথচ একটি পাকা আম যদি সামনে রেখে দেওয়া হয় তবে কিন্তু ভারতীয়, পাকিস্তানী, ফিলিপিনো, মেক্সিকান, ক্যারিবিয়ান- সকলেই সম্মতিতে একসাথে মাথা নাড়বেন | এটাই আসল কূটনীতি, থুড়ি "আম-নীতি"| ভারতে আমি এর ইতিহাস কিন্তু প্রায় চার হাজার বছর পুরোনো, প্রাচীন সময় কবিরা লিখছেন মহাকাব্য আর বর্তমানে তৈরী হয়ে আম নিয়ে রিল | পদ্ধতিটা আলাদা হলেও ভালোবাসাটা কিন্তু হুবহু একই | এই নিষ্পাপ ফলটি শুধু তার  স্বাদ ও ঘ্রানে সারা বিশ্বকে মাতিয়ে চুপ থাকেনি, ভালোবাসার সঙ্গে বিশ্বের সকল উষ্ণ দেশগুলির সংস্কৃতিকেও এক সূত্রে বেঁধে ফেলেছে| সারাবছর একটানা এপ্রিল থেকে জুলাই মাস অবধি ভারত থেকে ফিলিপাইন, পাকিস্তান থেকে ক্যারিবিয়ান সহ বাকি আরও বেশ কয়েকটি দেশ এ চলে "ম্যাংগো ফেস্টিভ্যাল" বা "আম উৎসব" | 

 

ভারতে দিল্লিতে প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক আম  উৎসবে প্রায় ৫০০-রও বেশি প্রজাতির আম প্রদর্শিত হয়। সেই ১৯৮৭ থেকে চলে আসা  এই উৎসব বর্তমানে গিনেস বিশ্বরেকর্ডধারী | এই প্রদর্শনীতে শুধু ভারর্তের ফলনকারীরা নয়, বরং সারা বিশ্ব থেকে ব্যবসায়ীরা আসেন এবং এতে করে সাংস্ক্রতিক আদানপ্রদানের পাশাপাশি দেশের আর্থিক লাভের অংশও বৃদ্ধি পায় | ভাবুন একবার - পাঁচশোটা প্রজাতির আম, আর আপনি একটাই মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন, এই যন্ত্রনাতেই আসল সার্বজনীন অভিজ্ঞতা |  শুধু ভারতবর্ষ না, পাশাপাশি,  ফিলিপাইনের গিমারাস দ্বীপে "মাংগাহান ফেস্টিভ্যালে" ক্যারাবাও আম- গিনেস স্বীকৃত পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম নিয়ে মাতামাতি দেখলে বোঝা যায় যে এই আম নিয়ে উৎসবের উন্মাদনা ঠিক কত গভীর | এরই মধ্যে  ক্যারিবিয়ানের ছোট্ট দ্বীপ নেভিসে  ২০২৬ সালে শুরু হওয়া আম উৎসব এখন চার দিনের রন্ধন উৎসব এ পরিণত হয়েছে | সুতরং আমকে শুধু একটা ফল বললে কম বলা হয়ে, এটি এখন বরং একটা জীবনদর্শন |  

ফলের রাজা আম — ভারত থেকে ফিলিপাইন, পাকিস্তান থেকে ক্যারিবিয়ান পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে আমের উৎসব মানুষকে এক করে তোলে। 

তবে আম উৎসবের আসল রস পুরস্কারে বা প্রতিযোগিতায় না - সেটা আছে মানুষের মনের সেই অদ্ভুত  সংযোগে, যেটা শুধু পাকা আমের রসালো কামড়েই উপলব্ধি করা যায় | সিঙ্গাপুরে ভারতীয় আম যখন শিল্পীদের পুরস্কার হিসেবে দেওয়া হয়, মেক্সিকোয় আম চিলি মাখিয়ে রাস্তায় খাওয়া হয়, বাংলাদেশের রাজশাহীতে ফাজলি আমের মৌসুমে গোটা জেলা উৎসবে ডুবে যায়, আর থাইল্যান্ডে স্টিকি রাইসের পাশে আম না থাকলে সংক্রান অসম্পূর্ণ | ঠিক এই সময়েই সব কিছু স্পষ্ট হয়ে যায়, ভাষা-ধর্ম-রাজনীতির যত বিভেদ থাকুক না কেন, একটা পাকা আম সব কিছুকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়ে | ফলের রাজার দরবারে নেই যে কোনো বৈষম্য | যদিও পৃথিবীর কোনো সংবিধানে এই সম্যের কোনো উল্লেখ নেই, তবুও আম-এর মরশুমে প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা মেনে নেয়| যেখানে জাতিসংঘ ব্যর্থ, সেখানে একটি পাকা আম সফল — কারণ এর কোনো ভিসা লাগে না, কোনো দোভাষী লাগে না—আর এটাই আমকে করে তুলেছে চিরকালের সত্যিকারের রাজা।

 

Bio: অয়ন্তিকা NSOU PG Journalism এর ছাত্রী, প্রাক্তন জনসংযোগ (PR) পরামর্শদাতা, লেখিকা ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। পেশাগত জগতের বাইরে তিনি বই পড়তে, রান্না করতে, ভ্রমণ করতে এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন। একজন সংবাদকর্মী হিসেবে সমাজ ও জনকল্যাণ, সংস্কৃতি ও ঐতিহ্য, অপরাধ এবং বাণিজ্য— এই বিষয়গুলোতে রিপোর্টিং করা তাঁর বিশেষ পছন্দের।

ফেসবুকে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন

সম্পর্কিত খবর